নারায়ণগঞ্জ বন্দরের ফরাজিকান্দায় কুতুবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে মঙ্গলবার গলাকেটে হত্যা করা হয়েছে। পালানোর সময় ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঘাতক শামীম আগে কুতুবুদ্দিনের বাড়িতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। রাত একটার দিকে শামীম কুতুবুদ্দিনকে দোকানের তালা ভাঙ্গা বলে জানানো হয়। এরপর কুতুবুদ্দিন নিচে নেমে এলে শামীম তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে।
খুন করে পালিয়ে যাবার সময় এলাকাবাসী শামিমকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। হত্যাকাণ্ডের কারণ বের করতে শামীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: