গাজীপুরের পুবাইলে একটি কারখানায় মঙ্গলবার ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে একজন ডাকাত মারা গেছে। আহত হয়েছে আরও দুই ডাকাত।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে পুবাইলের কলেজ গেট এলাকায় একটি থাই এ্যালুমিনিয়াম তৈরির কারখানায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে কারখানায় ডাকাতির চেষ্টা চালায়।
কারখানার লোকজন ও নিরাপত্তাকর্মীরা ডাকাতদের ধাওয়া করে ৩ জনকে পিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় আর ২ জন গুরুতর আহত হয়।
পরে আহত ২ জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: