জেলার খবর

নাটোর-রাজশাহীতে আজও বাস চলাচল বন্ধ

 বাস
বাস

বাস মালিকদের দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার নাটোর-রাজশাহী ও নাটোর-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার দুপুরে নাটোর বাস টার্মিনালে রাজশাহীর বাস মালিকের ঢাকায় চলাচলকারী ন্যাশনাল ও দেশ ট্রাভেলস এর দুটি কাউন্টার বন্ধ করে দেয়া হয়।

এরই জেরে রাজশাহীতেও নাটোরের মালিকদের বাসগুলো বন্ধ করে দেয়া হলে নাটোর-রাজশাহী ও নাটোর-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সঙ্গে নাটোর হয়ে ঢাকার সরাসরি বাস চলাচলও বন্ধ হয়ে গেছে। বাস চলাচল বন্ধ হওয়ায় ঈদের আগে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বাস মালিক সমিতির সভাপতি লঙ্কন পদ্দার জানিয়েছেন, দুই মালিক সমিতির মীমাংসা না হওয়া পর্যন্ত সরাসরি বাস চলাচল বন্ধ থাকবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ