জেলার খবর

ঈদে ব্যাপক প্রস্তুতি পাটুরিয়া ঘাটে

পাটুরিয়া ঘাট
পাটুরিয়া ঘাট

ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। পারাপারে নিয়োজিত থাকবে ১৮টি ফেরি ও ৩২টি লঞ্চ। ঈদের তিনদিন আগে ও পরে বন্ধ থাকবে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, স্বাভাবিক সময়ে পাটুরিয়াঘাট দিয়ে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার যানবাহন পারাপার হয়।

তবে ঈদের সময় এই চাপ বাড়ে কয়েকগুণ। এবার ঈদের বাড়তি চাপ সামলাতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আর যাত্রী ভোগান্তি কমাতে ঈদের ৩ দিন আগ থেকে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। যানজট নিরসনে ঘাট থেকে এক কিলোমিটার পর্যন্ত ওয়ানওয়ে পদ্ধতি নেয়া হয়েছে। এছাড়া, ছোট আর বড় গাড়ির জন্য আলাদা লেনের ব্যবস্থা রাখা হয়েছে।

ঘাটে এ রকম ব্যবস্থা সব সময় থাকলে দুর্ভোগ থাকবে না বলে মনে করছেন পারাপারের যাত্রী ও চালকরা। আর নদীতে স্রোতের কারণে ফেরি পারাপারে সময় বেশি লাগলেও অসুবিধা হচ্ছে না বলে জানালেন ফেরি মাস্টার।

আরিচাঘাটের বিআইডব্লিউটিসি এজিএম মো. জিল্লুর রহমান বলেন, ঈদের যাত্রী পারাপারে তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। ৫টি ঘাট সচল, ১৮টি ফেরি ও ৩২টি লঞ্চ দিয়ে নির্বিঘ্নে যানবাহন ও যাত্রী পারাপার করতে পারবে।

মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক সাদা পোশাকের পুলিশের পাশাপাশি র্যা ব, পুলিশ, আনসার সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ