ঝিনাইদহের মধুপুরে রাধামদন গোপাল মঠের সেবায়ত শ্যামানন্দ দাসকে শুক্রবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ভোর ৬টার দিকে সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের শ্রী শ্রী রাধারমন মথ মন্দিরের পুজা দেবার জন্য ফুল কুড়াচ্ছিলেন। এ সময় ৩ জন যুবক মটরসাইকেলে এসে তাকে মন্দিরের পাশের প্রাচীরের কাছে নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এখনো কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
এর আগে গত ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: