জেলার খবর

টেকনাফে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজার
কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগের স্থানীয় একজন নেতাকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী।

টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, সোমবার রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ায় এ ঘটনা ঘটে। কে বা কারা জানালা দিয়ে ঘুমন্ত দম্পতিকে গুলি করে। এ সময় গুলিবিদ্ধ জোহরার চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠলে খুনিরা পালিয়ে যায়।

পরে স্বজনরা আহত সিরাজুল ও জোহরাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুলকে মৃত ঘোষণা করেন।

পুলিশকে নিহত সিরাজুলের স্বজনরা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড। টেকনাফের পল্লান পাড়ার বাসিন্দা আব্দুল হাকিমের সঙ্গে সিরাজুলের ব্যক্তিগত বিরোধ ছিল। হাকিম মিয়ানমারের নাগরিক হলেও বহু বছর ধরে পল্লান পাড়ায় বসবাস করে আসছেন।

এদিকে, দিনাজপুরের কোতওয়ালি থানার পুলিশ জানিয়েছে, সদর উপজেলায় স্ত্রী ও তিন বছরের ছেলেকে গলা কেটে হত্যা করেছে এক ব্যক্তি।

সোমবার ভোরে দক্ষিণ জয়দেবপুর গ্রাম থেকে বকুল আরা পারভীন ও সাঈদ আল বিনয়ের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, রোববার রাত সাড়ে ১২টার দিকে সোহরাব হোসেন ভুট্টু তার স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করছে তারা।

পুলিশ জানিয়েছে, ভুট্টুকে গ্রেপ্তারসহ ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ