জেলার খবর

ময়মনসিংহে বাসের ধাক্কায় পিকআপ খাদে, ৮ জনের মৃত্যু আহত ১২

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ঈদযাত্রার সড়কে ময়মনসিংহ সদর উপজেলায় মঙ্গলবার বাসের ধাক্কায় পিকআপ খাদে পড়ে আট জনের মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যাত্রী একটি পিকআপ শহরতলির বেলতলী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ৮ জন মারা যান।

সহকারী পুলিশ সুপার (কোতোয়ালি) মো. আবদুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যাত্রী নিয়ে একটি পিকআপ শহরতলির বেলতলী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে পিকআপটি পাশের খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন মারা যান।

আহত ১৫ জনকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আর তিনজন মারা যান বলে ওসি জানান।

জানা গেছে, হতাহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন সবাই তারা ঈদে বাড়ি ফিরছিলেন

সহকারী পুলিশ সুপার আবদুর রশিদ জানান, দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ