জেলার খবর

১০ জেলায় শতাধিক গ্রামে ঈদ উল ফিতর পালন

ঈদ আনন্দ
ঈদ আনন্দ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ-বুধবার ঈদুল ফিতর পালন করছেন দেশের প্রায় ১০ জেলার শতাধিক গ্রামের মানুষ।

সকালে ওইসব গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে— নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি আর কুশল বিনিময় করেছেন মুসল্লীরা।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার ঈদুল ফিতর পালন করছেন বরিশালের ৩ উপজেলার ৭টি গ্রামের মানুষ। সকালে গ্রামগুলোতে ঈদের জামাতে অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেন তারা।

বদরপুর দরবার শরীফসহ পটুয়াখালীর ৬ উপজেলার ২০টি গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের নামাজ। ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এখানে ঈদ পালিত হয়ে আসছে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শেষে ঈদ উদযাপন করছেন চাঁদপুরের ৫ উপজেলার ৪০ গ্রামের মানুষ। পিরোজপুরের ৭ গ্রামে ঈদ পালন করছেন সুরেশ্বর সম্প্রদায়ের ৭ শতাধিক পরিবার।

এদিকে, ভোলার ৪ উপজেলাতেও মাইজভাণ্ডারি ও সাতকানিয়া দরবার শরীফের অনুসারীরাও ঈদুল ফিতর উদযাপন করছেন। একইভাবে চট্টগ্রামের ৩০টিরও বেশি গ্রামে পালিত হচ্ছে ঈদ।

অন্যদিকে, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কলাদিয়া উত্তর পাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। ঈদের নামাজের জামাতে নারীরাও অংশ নেন। দশ বছর ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এখানে রমজান ও ঈদ পালিত হচ্ছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর পালন করছেন দিনাজপুরের ২ হাজার পরিবারসহ মৌলভীবাজার ও শেরপুরের কয়েকটি গ্রামের অধিবাসীরাও। ঈদ উপলক্ষে তোরণ সাজানো হয়েছে গ্রামগুলোতে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ