রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাস চাপায় একটি ভ্যানের চালক ও একই পরিবারের শিশুসহ পাঁচ আরোহী নিহত হয়েছেন।
তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে দিগারতল এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনায় ৬ জন মারা যান।
নিহতরা হলেন শাহানাজ পাভীরন (২২), শহীদুল ইসলাম (৪০), রওশন আরা বেগম (৫০), দুলালী বেগম (৩০) ও মুস্তাকিন (৪)। ভ্যান চালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহতদের সবার বাড়ি তারাগঞ্জে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: