জেলার খবর

হালদা নদীতে নৌকাডুবি, ৩ জনের মৃতদেহ উদ্ধার

হালদা নদী
হালদা নদী

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জনের মধ্যে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তারা হলেন— ইসলাম সওদাগর (৪০), রুবেলের ছেলে ইমন (১৮) ও হানিফ মিস্ত্রির ছেলে রিজভী (১৫)। তাদের সবার বাড়ি ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের পূর্ব সুয়াবিল গ্রামে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হালদার ধুরং খালের নাছির উদ্দিন চৌধুরী ঘাটের এক কিলোমিটারের মধ্যে তাদের মৃতদেহ পাওয়া যায়।

তিনি বলেন, নৌকাডুবির ঘটনায় রহিম (১৩) ও আরমান (১৮) নামে দু'জন এখনো নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে অভিযান চলছে।

ফটিকছড়ির সুন্দরপুর থেকে সুয়াবিল যাওয়ার পথে শুক্রবার বেলা ১২টার দিকে যাত্রী নিয়ে একটি নৌকা হালদা নদীতে ডুবে যায়। এ ঘটনায় নৌকার বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকে পাঁচ জন। সকালে তাদের মধ্যেই তিন জনের মৃতদেহ পাওয়া গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ