জেলার খবর

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’
সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ অলি উল্লাহ মোল্লা নামে এক দুর্বৃত্ত নিহত হয়েছেন।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু বাংলানিউজকে জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে কাশিমাড়ি ইউনিয়নের গাংহাটি গ্রামের চোরাখালের কালভার্টের উপর কয়েকটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেলে মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে পরপর ২/৩টি বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি বর্ষণ করে। বোমার আঘাতে দুইজন পুলিশ সদস্য আহত হন।

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে একজন সন্ত্রাসী আহত হয়। আহত সন্ত্রাসী ও জখমি পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আহত সন্ত্রাসীকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি দেশীয় সাটারগান ও বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

নিহত অলি উল্লাহ ওই ইউনিয়নের জয়নগর গ্রামের একরামুল হক মোল্লার ছেলে। তিনি কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সাতক্ষীরা, গোপালগঞ্জ, বাগেরহাট, মাদারীপুর জেলার বিভিন্ন থানায় হত্যা, প্রতারণা, নাশকতা ও চাঁদাবাজিসহ কমপক্ষে ১৩টি মামলা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ