ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মঙ্গলবার ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭ জন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
তিন বলেন, সকাল ৭টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান করাতিপাড়া বাইপাস এলাকায় এলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক নিহত হন। এসময় আহত হন ট্রাকের চালকসহ আরও ৮ আরোহী।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে মধ্যে এক যাত্রীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায় নি বলেও জানান ওসি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: