জেলার খবর

জঙ্গিবাদ সমস্যা বাংলাদেশের একার সমস্যা নয়: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

জঙ্গিবাদ দমনে শুধু আমেরিকা নয় উন্নত সব দেশ থেকেই প্রযুক্তিগত সহযোগিতা নেয়া হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

জঙ্গিবাদ সমস্যা বাংলাদেশের একার সমস্যা নয়– এটা আন্তজার্তিক সমস্যা, আন্তর্জাজাতিক টেরিরিজম আন্তর্জাতিকভাবে পারস্পারিক তথ্য, টেকনিকেল সহযোগিতা আদান প্রদান হতেই পারে বলে মন্তব্য তিনি।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইন বোর্ড এলাকায় অবৈধ যানবাহন রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শের সময় মন্ত্রী এ কথা বলেন।

সম্প্রতি আমেরিকার নাইট ক্লাবে, ইস্তামবুলে বিমানবন্দরে, ও যুক্তরাজ্যে সংসদ সদস্য জঙ্গি হামলায় নিহত হওয়ার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ার হামলাকারীরা দেশীয় জঙ্গি— তবে সমস্যাটি আন্তর্জাতিক, বিশ্বের উন্নত দেশগুলোতে টেরিজম আছে।

তিনি বলেন, গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে এরই্মধ্যে এফবিআইকে অন্তর্ভুক্ত করা হয়েছে— আমরা নিজেরাই নিজেদের সমস্যা সমাধার করতে পারবো এমনটি ভাবছি না, পরস্পরের সহযোগিতা এখন জরুরি হয়ে পড়েছে।

ট্রাকিং ডিভাইস ব্যবহারে আমেরিকা আমাদের চেয়ে অনেক উন্নত – যেসব বিষয়ে আমাদের অভিজ্ঞতা কম এবং যেসব টেকনিক্যাল ও ট্রেকিং ডিভাইস সাপোর্ট আমাদের অভাব রয়েছে – সেটা শুধু আমেরিকা নয় উন্নত সব দেশ থেকেই নেয়া হবে।

মন্ত্রী বলেন, সড়ক ও পবিরহনে শঙ্খলা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ— এই চ্যালেঞ্জ অতিক্রম করতে না পারলে মেট্রোরেল, এলিভেটেট এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, বিআটিএ নির্মাণ কোন কাজে আসবে না। সড়কে দুর্ঘটনা ও যানজট রোধ করা যাবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ