মন্দিরের কর্তৃত্ব নিয়ে বিরোধের জের ধরে বুধবার কক্সবাজারে একজন বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে আহত করেছে আরেক ভিক্ষু।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ উদ্ধৃতি করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জমিজমা ও মন্দিরে আধিপত্য বিস্তারকনিয়ে উমা তারাং বৌদ্ধ বিহারের ভিক্ষু উপেন দিতার সঙ্গে অপর ভিক্ষু মংয়াইন রাখাইনের বিরোধ চলছিলো।
সকাল সাড়ে ৭টায় মাদকাসক্ত মংয়াইন রাখাইন গিয়ে উপেন দিতার কাছে টাকা চায়। টাকা না পেয়ে মাদকাসক্ত এ ভিক্ষু অপর ভিক্ষুকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উপেন দিতাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ প্রথমে হাসপাতালে ও পরে উমা তারাং বৌদ্ধ বিহারে যান।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: