সাতক্ষীরার কলারোয়ায় মঙ্গলবার পুলিশের সঙ্গে অস্ত্র ব্যবসায়ীদের গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাতে অবৈধ অস্ত্র কেনা-বেচার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অস্ত্র ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরণ ঘটায়। এ সময় ২ পুলিশ সদস্য আহত হন।
পরে আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালালে দুই অস্ত্র ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাদের আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুইটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: