কক্সবাজারের টেকনাফে বুহস্পতিবার দুই ডাকাত দলের গোলাগুলিতে ২ জন নিহত হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর ৪টার দিকে টেকনাফে ১৪ নং ব্রিজ সংলগ্ন পাহাড়ে ডাকাত আব্দুল হাকিম ও নুরুল হাকিম প্রকাশ শিয়াল্যা ডাকাত দলের মধ্যে ঘন্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ২ জনের মৃতদেহ উদ্ধার করে।
তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এসময় ১টি বন্দুক, ১টি এলজি ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
মৃতদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: