গুলশান, শোলাকিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার প্রতিবাদ ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শহরের রংমহল চত্বরে যৌথভাবে এ কর্মসূচী পালন করে জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও যুব ইউনিয়ন।
মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গি হামলার মাধ্যমে একদিকে ইসলাম ধর্মের অবমাননা করা হচ্ছে অন্যদিকে শোলাকিয়ার শত বছরের ঐতিহ্য নষ্ট করার পায়তারা চলছে।
জঙ্গিবাদ-সন্ত্রাস মোকাবেলায় জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে তাদের প্রতিরোধের দাবি ওঠে এসেছে রংপুর ও চাঁদপুরের বিভিন্ন কর্মসূচী থেকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: