মাস্টার বাহিনীর পর আরো দুই বনদস্যু বাহিনী সরকারের কাছে আত্মসমর্পন করেছে। শুক্রবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করেন মজনু ও ইলিয়াস বাহিনীর ১১ সদস্য।
এ সময় আত্মসমর্পনকারীরা ২৫টি আগ্নেয়াস্ত্র ও সহস্রাধিক রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেন।
অনুষ্ঠানে মন্ত্রী সুন্দরবনের অন্যান্য বনদস্যু বাহিনীকে আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান।
এর আগে ৩১ মে প্রথমবারের মতো আত্মসমর্পন করেন মাস্টার বাহিনীর ১০ সদস্য।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: