জেলার খবর

কিশোরগঞ্জে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

মানববন্ধন
মানববন্ধন

কিশোরগঞ্জের শোলাকিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার প্রতিবাদ ও জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার কিশোরগঞ্জে মানববন্ধন করেছে একুশটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শহরের রংমহল চত্বরে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনা বাংলাদেশে জঙ্গিবাদের নতুন মাত্রা সৃষ্টি করেছে।

মানববন্ধন শেষে ঐক্য ন্যাপের নেতারা স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত ঝর্ণারানী ভৌমিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এর আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ