জেলার খবর

মানিকগঞ্জ-রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

মানিকগঞ্জ ও রংপুরে শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরহীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২১ জন।

পুলিশের উদ্ধৃতি করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা-আড়িচা মহাসড়কে সকালে মানিকগঞ্জের সদর উপজেলার মূলজান এলাকায় এনএনবি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজন বাস যাত্রীর মৃত্যু হয় আর আহত হন কমপক্ষে ১৫ জন যাত্রী। পরে আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়।

এছাড়াও শিবালয় উপজেলার টেপড়া এলাকায় ঢাকাগামী পূর্বাশা পরিবহনের আরেকটি বাসের সঙ্গে বিপরীতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ২ জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এদিকে, রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই বাস যাত্রী নিহত হন। আহত হন ৬ বাস যাত্রী।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ