বৃহৎ প্রকল্প হওয়ায় পদ্মাসেতু প্রকল্প জঙ্গি হামলার টার্গেট হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছির পদ্মাসেতু প্রকল্প এলাকায় সেতুর নিরাপত্তা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সেতুতে জঙ্গি হামলার বিষয়ে সরকার শঙ্কিত নয়—উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রকল্প এলাকায় নিরাপত্তা বিধানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইতিমধ্যে শেষ হয়েছে মূল সেতুর ২০ পাইল স্থাপনের কাজ— আর এ প্রকল্পের সার্বিক কাজের ৩৬% কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: