জঙ্গি সংগঠন ছেড়ে এসে তথ্য দিয়ে সহায়তা করলে তাদেরকে ১০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
সোমবার বিকেলে যমুনার চরাঞ্চল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথলবাজারে জনসমাবেশে এ ঘোষণা দেন তিনি।
এছাড়া জনগণের মধ্য থেকে কেউ জঙ্গিদের বিষয়ে তথ্য দিতে পারলে তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানান র্যা বপ্রধান।
সকাল থেকে র্যা ব, পুলিশ ও বিজিবি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার টাঙ্গারাকোরা নামে প্রত্যন্ত চর ও ধুনটের নিমগাছী এলাকায় জঙ্গিবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে দুর্গম চরে জঙ্গিদের ব্যবহৃত একটি পরিত্যক্ত আস্তানার খোঁজ পাওয়া গেছে বলে জানা গেছে।
র্যা ব-১২ এর কমান্ডিং অফিসার শাহাবুদ্দিন জানিয়েছেন, জঙ্গিদের আস্তানা চিহ্নিত করে তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারই এ অভিযানের উদ্দেশ্য।
পাশাপাশি দুর্গম এলাকার মানুষকে জঙ্গিবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগও নেয়া হয়েছে বলে জানান তিনি।
ধুনটে অভিযান শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন র্যা বের এ কর্মকর্তারা।
সকালে র্যা বের গণমাধ্যম ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।