অবৈধ চালান প্রতিরোধে চট্টগ্রাম বন্দরে বিশেষ অভিযান ‘অপারেশন আইরিন’ চলছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের আড়ালে কন্টেইনারের ভেতরে কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক কিংবা মাদকের চালান দেশে প্রবেশ করছে কি-না তা অনুসন্ধান করতে বন্দরে সকাল থেকে এ অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
অভিযানের অংশ হিসেবে বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে খালাসের অপেক্ষায় থাকা কন্টেইনারগুলো খুলে তা তল্লাশি করছে র্যা ব, পুলিশ ও বিজিবি।
তবে এখনো পর্যন্ত কোনো অবৈধ চালান পাওয়া যায়নি বলে জানা গেছে।
জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আসিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশে শুরু হওয়া কম্বিং অপারেশন ‘আইরিন’ চট্টগ্রাম বন্দরে আগামীকালও চলবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: