জেলার খবর

যশোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত

যশোর
যশোর

যশোরে বারান্দীপাড়া ব্রিজের পশ্চিম পাশে ভৈরব নদের ধারে জনৈক বাবুর বাগানে মঙ্গলবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গভীর রাতে তারা জানতে পারেন শহরের বারান্দীপাড়া এলাকায় ডাকাতদের সঙ্গে মাদক বিক্রেতাদের গোলাগুলি হচ্ছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে দুর্বৃত্তদের হটিয়ে দেয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবককে উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।

তাকে যশোর হাসপাতালে নেয়া হলে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ