জেলার খবর

ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

ঝিনাইদহের সদর উপজেলায় মঙ্গলবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক যুবক (২২) নিহত হয়েছে। এ সময় ২ পুলিশ আহত হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত ৩টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের চারমাইল নামকস্থানে টহল দিচ্ছিল পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ১০ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক নিহত হয়। অন্যান্যরা পালিয়ে যায়। এ সময় আহত হন ২ পুলিশ সদস্যও।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, ৫টি হাতবোমা, গুলি, হাসুয়া ও রামদা উদ্ধার করে পুলিশ। যুবকের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ