গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চর এলাকায় জঙ্গি বিরোধী বিশেষ অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত এ অভিযান চালায় যৌথবাহিনী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফুলছড়ি উপজেলার দূর্গম চরখোলাবাড়ী, খঞ্চাবাড়ী, বাগবাড়ী ও গাবগাছী চরে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ এই অভিযানে র্যা ব বিজিবি ও পুলিশের ১১৭ জন সদস্য অংশ নেন। অভিযান শেষে তারা ফুলছড়ি থানায় ফিরে আসেন।
এ সময় বেশ কয়েকটি পরিত্যক্ত রামদা, ছোড়া ও দা উদ্ধার করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: