চট্টগ্রাম, কুষ্টিয়া ও ময়মনসিংহে শুক্রবার সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই গাড়ীর হেলপারসহ ২ মারা যান। এ সময় গাড়ির চালকসহ আরো কমপক্ষে ২৫ জন আহত হন।
সকাল ১০টার কুষ্টিয়া-গ্রাগপুর সড়কে উপজেলার কৈপাল এলাকার এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও চট্টগ্রামের লোহাগড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: