জেলার খবর

নরসিংদীর আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবি, নিহত ৯

 ট্রলার ডুবি
ট্রলার ডুবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবে ৯ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২০ জন।

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম বলেন, ট্রলারটি যাত্রী নিয়ে একটি মাজারে যাচ্ছিল, অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে বেলা সাড়ে ১১টার দিকে ট্রলারটি ডুবে যায়।

প্রত্যক্ষদরর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ১১টার দিকে নরসিংদীর রায়পুরার জঙ্গিশিবপুর এলাকা থেকে ১২০ জন যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গণি শাহ মাজারের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। এসময় অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে এটি উল্টে যায়। অধিকাংশ যাত্রীই সাঁতরে তীরে ওঠতে সক্ষম হন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা।

এ পর্যন্ত পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করেছেন তারা। এখনো ৮ থেকে ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ