জেলার খবর

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফ
বিএসএফ

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে শহীদ হোসেন নামে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার ভোরে যশোরের বেনাপোল সীমান্তের পুটখালি এলাকার বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে ইছামতি নদীপাড়ে গরুর চালান আশার অপেক্ষায় ছিলেন।

এসময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শহীদ নিহত হন।

নিহত শহীদ বেনাপোলের পুটখালী গ্রামের ছবেদ আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, ভোরে শহীদসহ কয়েকজন গরুর রাখাল ইছামতি নদীপাড়ে ভারত থেকে আসা গরু নিতে অপেক্ষা করছিল।এসময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শহীদ নিহত হন।

২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ভোরে বেনাপোলের পুটখালি সীমান্তের ওপারে ভারতীয় অংশে পুটখালি গ্রামের এক গরুর রাখালকে বিএসএফ গুলি করে হত্যা করেছে বলে খবর পেয়েছি। ওই এলাকা ২১ বিজিবির দায়িত্বে। ওখানকার কর্মকর্তারা মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ