ঝিনাইদহের সানচাই নদী। এরই পাশ দিয়েই বয়ে গেছে নারিকেলবাড়িয়া-টিকারী সড়ক। এ নদীর ওপর ১৯৯৪ সালে নির্মাণ করা হয় সেতুটি।
ঝিনাইদহের সঙ্গে জিতড়, ভবানীপুর, মিয়াকুন্ডু, কুশোবাড়িয়া, ধননঞ্জয়পুর, মুক্তারামপুরসহ কমপক্ষে ৫০টি গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র পথ এ সেতু। সেতুটি নির্মাণের ২১ বছরেই ভেঙে পড়েছে।
সেতুটি ভেঙে পড়ায় প্রতিদিন ২০ থেকে ২৫ কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা। আর অনেকে আবার ঝুকি নিয়ে পার হচ্ছেন বাঁশের সাকোটি দিয়েই।
এদিকে, সেতুটি কবে আবার নির্মাণ করা হবে— তা জানাতে অপরাগতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক।
দ্রুত এ সেতুটি পুনর্নিমাণ করে জনদুর্ভোগ অবসান করার দাবি সংশ্লিষ্টদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: