চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে রোববার দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
পুলিশ জানিয়েছে, সকাল পৌঁনে ৭টার দিকে স্টেশন মাস্টারের কক্ষের সামনে একটি এবং রেলওয়ে পুলিশের কক্ষের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক সাংবাদিকদের জানান, ককটেল ছুঁড়ে দুর্বৃত্তদের পালিয়ে যেতে দেখেছেন একজন পুলিশ কনস্টেবল।
অর্থপাচার মামলায় বিএনপির তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে ছাত্রদলের ডাকা ধর্মঘটের ভেতরেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: