জেলার খবর

মানিকগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান, আটক ৫

জঙ্গিবিরোধী অভিযান
জঙ্গিবিরোধী অভিযান

মানিকগঞ্জে দ্বিতীয় দিন বুধবার জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর, ধূলসুড়া, সুতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়নের বিভিন্ন দুর্গম চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযানে নেমেছে যৌথ বাহিনী। অভিযানে আটক করা হয়েছে ৫ জনকে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সারাদেশে বিশেষ করে চরাঞ্চলে জঙ্গিদের প্রশিক্ষণ ও আস্তানা রয়েছে। এ কারণে চরাঞ্চল বিশেষ গুরুত্ব দিয়ে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানের চরাঞ্চলে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

ভোর থেকে মানিকগঞ্জের বিভিন্ন ইউনিয়নে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব), পুলিশ, আর্মড পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ২০০ সদস্যের সমন্বয়ে গঠিত এ যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। অভিযানে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যমুনা নদীর দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, বাঁচামরা, চরকাটারি ও জিয়নপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে যৌথ বাহিনী অভিযান চালায়।

দ্বিতীয় দিন বুধবার ভোর থেকে হরিরামপুরের ওই ৪টি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে জঙ্গি এবং সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে।

জানা গেছে, যৌথ বাহিনীর কয়েকটি দল পৃথকভাবে এ অভিযান চালাচ্ছে। এরইমধ্যে সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে। এ অভিযানের অগ্রগতি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ