জেলার খবর

খাবারে বিষক্রিয়ায় মাদ্রাসার ৩ ছাত্রের মৃত্যু

নড়াইল
নড়াইল

নড়াইল সদর উপজেলার একটি মাদ্রাসায় খাবারে বিষক্রিয়ায় বুধবার তিন ছাত্রের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরো ১৫ জন।

মাদ্রাসা কর্তৃপক্ষের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে আগদিয়া-শিমুলিয়া জামেয়াতুস সুন্নাহ মোহাম্মদিয়া কওমী মাদ্রাসার ছাত্ররা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত বারোটার দিকে ইমামুল হক নামে এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে। নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এর কিছুক্ষণ পরে মাদ্রাসার আরো ১৭ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে।

তাদের হাসপাতালে নেয়া হলে আলিফ ও আশরাফুল নামে আরো দুই জনের মৃত্যু হয়।

অসুস্থদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ