ঝিনাইদহের মহেশপুরের বুধবার কাঁচামাল বোঝাই ট্রাক উল্টে ৫ জন মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় নাটোরে মারা গেছে আরো একজন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত সাড়ে নয়টার দিকে ঝিনাইদহের মহেশপুরে জীবননগর -কালিগঞ্জ সড়কের কাটাখালী ব্রিজের কাছে খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা ৫ জন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো ২ জন।
পরে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে, সকালে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামে একটি বাসে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার মারা যায়। আহত হয় ১০ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: