জেলার খবর

ঝিনাইদহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধে
বন্দুকযুদ্ধে

ঝিনাইদহের কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুর উপজেলায় শুক্রবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা একজন মারা গেছেন। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, রাত আড়াইটার দিকে উপজেলার কাটাখালী নামক স্থানে সড়কের উপর গাছ ফেলে একদল ডাকাত পরিবহণ বাসে ডাকাতির চেষ্টা করছে-এমন খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এ সময পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা একজন ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

ডাকাত দলের অপর সদস্যরা অস্ত্র, গুলি, ককটেলসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি, ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।

রাতেই নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে মহেশপুর থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ