জেলার খবর

তিস্তার করাল গ্রাসে সর্বহারা অনেক পরিবার

সর্বহারা পরিবার
সর্বহারা পরিবার

মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাহার আলী, আব্দুল জলিল, হাতেম আলী, আবুল হোসেনসহ অনেকের পরিবারই এখন নিঃস্ব। তিস্তা নদীর করাল গ্রাসে সর্বহারা এসব পরিবার আশ্রয় নিয়েছে সিলট্রাফ বাঁধ, কলম্বিয়া বাঁথসহ তিস্তার বাজারে।

কেউ কেউ মাথা গোঁজার ঠাইটুকু তৈরি করতে পারলেও অনেকেই আছেন খোলা আকাশের নীচে। বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের লেখাপড়া। সরকারের পক্ষ থেকে দেয়া ত্রাণ অপ্রতুলতার কারণে তাদের দিন কাটছে অনেকটাই অনাহারে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তিস্তা ব্যারেজের উজানে টেপা খড়িবাড়ি ইউনিয়ণের চর খড়িবাড়ি, একতার চর, জিঞ্জিরপাড়াসহ আরো বেশ কিছুচরে বসবাস করতো অন্তত দুই হাজার পরিবার। ছিল আবাদি জমি, ধান, চাল, গরু-ছাগল।

তবে এবারের বর্ষায় তিস্তা নদী থেকে বের হয়ে আসা একটি নতুন চ্যানেলের পানিতে তলিয়ে গেছে এসব জায়গা। শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় লেখাপড়া বন্ধ হওয়ার শংকায় পড়েছেন এসব জায়গার শিক্ষার্থীরা।

আর বাঁধে আশ্রয় নেয়া এসব মানুষ খাবার নিরাপদ পানি সরববারসহ সরকারে সার্বিক সহযোগিতার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে, বিভিন্ন উচু স্থানে আশ্রয় নেয়া পরিবারগুলোকে শুকনো খাবার দেয়ার কথা জানিয়েছেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ