সংস্কার না করায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার অধিকাংশ রাস্তা। এ ভাঙ্গাচোরা সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন মানুষ। সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে যায়। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সামান্য বৃষ্টিতে তলিয়ে গেছে আটোয়ারী উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত একটি রাস্তা। সপ্তাহে ২ দিন এখানে বড় ধরণের হাট বসে— আটোয়ারী উপজেলার পরিচিত যে নামটি ঘিরে তার একটি উজ্জল নিদর্শন ফকিরগঞ্জ বাজার।
এ বাজারে বর্ষা মৌসুমে চলাচল করা মানুষের দুর্ভোগের কমতি নেই। বাজারে সবচেয়ে জনবহুল রাস্তা ছোটদাপের ভিআইপি রোড। রাস্তাটি দিয়ে অসংখ্য যানবাহন প্রতিদিন যাতায়াত করে।
একটু বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাটি। এলাকাবাসীর অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারণেই সড়কের এ বেহাল দশা।
তবে সড়কটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলীর অরুপ কুমার কুন্ডু।
আর দাবি এলাকাবাসীর দাবি অবিলম্বে সড়কটি সংস্কারের।