চুয়াডাঙ্গার দামুড়হুদায় তিন বাউলকে শনিবার মারধর করে চুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, তাদের মারধর চুল কাটা ছাড়াও আগুন ধরিয়ে দিয়েছে তাদের বসতবাড়িতে।
পুলিশ জানিয়েছে, শুত্রবার রাত ১টার দিকে ৯/১০ জনের একটি মুখোশধারী দল গোবিন্দপুরে বাউল জুলমত খাঁর বাড়িতে হামলা চালায়। তারা সেখানে থাকা জুলমত খাঁ, তার স্ত্রী মোমেনা খাতুন ও নগেন হালদারকে বেঁধে মারধর করে ও চুল কেটে দেয়।
পরে বাউলদের ঘরে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে পুলিশ সুপার শনিবার বেলা ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান। দুর্বৃত্তদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: