জেলার খবর

নাটোরের কৃষকের বাড়িতে ককটেল হামলায় বাবা-ছেলে আহত

নাটোর
নাটোর

নাটোরের কৈগাড়ী গ্রামে আবু হানিফ নামের এক কৃষকের বাড়িতে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা।

শনিবার গভীর রাতে সদর উপজেলার কৈগাড়ী গ্রামে দুর্বৃত্তের হামলা আবু হানিফ ও তার ছেলে হাফিজুল ইসলাম আহত হন।

আহত অবস্থায় তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল ও স্থানীয়রা জানান দেশ টিভিকে বলেন, গভীর রাতে মুখে গামছা বাঁধা ৪/৫ জন লোক তাদের বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে। এসময় বাড়ির ভিতর থেকে হাফিজুল ইসলাম দরজা খুলতেই মুখে গামছা বাঁধা কয়েকজন তার মাথায় আঘাত করে। পরে আবু হানিফ এসে দরজা বন্ধ করে দেয়। এসময় দুর্বৃত্তরা তাদের বাড়ির দরজা লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

গভীর রাতে বিকট শব্দে প্রতিবেশিদের ঘুম ভেঙে যায় এবং তারা ঘটনাস্থলে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছেন বলেন জানান ওসি।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ