জেলার খবর

দুর্নীতির আখড়ায় দিনাজপুর বিআরটিএ'র কার্যালয়

বিআরটিএ
বিআরটিএ

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় চলছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ'র কার্যালয়ের কার্যক্রম। দুর্নীতি, অনিয়ম, আর দালালদের আখড়ায় পরিণত হয়েছে এটি।

প্রতিদিন এখানে হাজারো মানুষ সেবা নিতে আসেন। সাধারণ মানুষের অভিযোগ, টাকা ছাড়া ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, কাগজপত্র হালনাগাদ করাসহ কোনো কাজই হয় না সেখানে।

সেবা নিতে আসা গ্রাহকদের প্রতিটি মোটর সাইকেলের লাইসেন্স বাবদ ১৫ শ' থেকে ২৩ শ', ড্রাইভিং লাইসেন্স বাবদ ৩ শ থেকে ৫ শ', কাগজপত্র যাচাই-বাছাই বাবদ ৫ শ' টাকা অতিরিক্ত দিতে হয় বলেও জানান ভোক্তারা।

দালালদের যোগসাজসে কর্মকর্তারা নানান অজুহাতে টাকা আদায় করেন বলেও অভিযোগ ভুক্তভুগীদের।

তবে, বিআরটিএ কর্তৃপক্ষের দাবি, সেখানে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।

শুধু দালালই নয়, এখানের দায়িত্বেপ্রাপ্তদের বিরুদ্ধেও প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। তবে, যেসব কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগ, তারা বিষয়টি অস্বীকার করেছেন।

তারা জানান, খুশি হয়ে লোকজন কিছু টাকা দিলে তারা শুধু তা-ই গ্রহণ করেন।

এসব বিষয়ে বিআরটিএ ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নজরুর ইসলাম বলেন, অতিরিক্ত টাকা নেয়ার কোনো সুযোগ নেই। দালাল নির্মূলে তারা কঠোর অবস্থানে রয়েছেন।

তবে এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসক কিছু বলতে রাজি হননি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ