সাতক্ষীরায় মজুরি বাড়ানোর দাবিতে ধর্মঘট পালন করছেন সুন্দরবন টেক্সটাইল মিলের শ্রমিকরা। সোমবার সকালে কাজে যোগ না দিয়ে মিলের প্রধান ফটকের সামনে অবস্থান নেন সাড়ে ৩০০ শ্রমিক।
পরে তারা সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। এতে বাধ্য হয়ে তাদের আন্দোলনে নামতে হয়েছে।
দাবি মেনে না নেয়া হলে মিল অচল করে দেয়ার হুঁশিয়ারী দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: