জেলার খবর

সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি, বিশুদ্ধ পানির সঙ্কট

বন্যা
বন্যা

পানি কমতে শুরু করায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির পথে—কমতে শুরু করেছে নদ-নদীর পানি। তবে এখনো তা বিপদসীমার ওপর দিয়ে বইছে। এদিকে, দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। ত্রাণ-সামগ্রী দেয়া হলেও প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয় বলে দাবি বন্যা কবলিতদের।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি কমে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করায় বানভাসী অনেকেই ঘরে ফিরতে শুরু করেছেন। দেখা দিয়েছে সুপেয় পানি ও খাদ্যের সঙ্কট।

বন্যা কবলিতদের খাদ্য সহযোগীতা, কৃষি ঋণসহ পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

গত ২৪ ঘন্টায় মাদারীপুরের শিবচর পয়েন্টে পদ্মার পানি কমে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বেড়েছে ভাঙনের তীব্রতা। পদ্মা ও আড়িয়াল খাঁ'র ভাঙনে অন্তত চারশো বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিলীন হয়ে গেছে দুইশো হেক্টরেরও বেশি ফসলি জমি।

ভাঙনের ঝুঁকিতে রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। জলমগ্ন হয়ে পড়ায় পানিবন্দী রয়েছে চরাঞ্চলের অন্তত ২৫ হাজার মানুষ।

ব্রহ্মপুত্র নদের দক্ষিণ অংশের পানি বেড়ে, দশানী ও মৃগী নদী দিয়ে পানি ঢুকে নতুন করে শেরপুরের নকলা উপজেলার আরো ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। শেরপুর-জামালপুর সড়কের ডাইভারশানের ওপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়া সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

শরীয়তপুরে পদ্মার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীতীরবর্তী ২৭টি ইউনিয়নে পানি ঢুকে পড়েছে। দুর্গত ৩০০ পরিবারের মধ্য ত্রাণ সামগ্রীর পাশাপাশি পানি ধরে রাখার পাত্র বিতরণ করা হয়েছে।

জামালপুর পয়েন্টে যমুনার পানি কমে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্রের পানি। বন্যায় পানিবন্দী হয়ে আছে জেলার আড়াই লাখেরও বেশি মানুষ। দুর্গতদের জন্য ২০টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও স্থান সংকুলানের অভাবে অনেকেই সড়ক ও বাঁধের ওপর মানবেতর দিন কাটাচ্ছেন।

বন্ধ রয়েছে জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত রেল যোগাযোগ।

সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করায় বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসিরা। বন্যায় জেলার ৮ উপজেলার ৪২৫ টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

এদিকে, জেলা প্রশাসসনের পক্ষ থেকে দুর্গতদের মধ্যে প্রায় ৬৬৫ মেট্রিকটন চাল ও নগদ ২৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ