জেলার খবর

মৌলভীবাজারে হাওর এলাকায় ২৫ হাজার মানুষ পানিবন্দি

২৫ হাজার মানুষ পানিবন্দি
২৫ হাজার মানুষ পানিবন্দি

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার হাওর এলাকায় কমপক্ষে চল্লিশটি গ্রামের ২৫ হাজার মানুষ পানিবন্দি জীবনযাপন করছেন।

বাড়ি-ঘর, রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ার কারণে এসব এলাকার মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ— এ ছাড়া, কৃষিজমি তলিয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ১১০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ।

বন্যায় মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পানিপ্রবাহ থেকে কাউয়াদিঘী হাওর এলাকার ফসল রক্ষা ও ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষে ১৯৮৩ সালে মনু প্রকল্প হাতে নেয় সরকার। শুষ্ক মৌসুমে সেচের মাধ্যমে চাষাবাদ নিশ্চিত করা ও বর্ষা মৌসুমে বন্যা প্রতিরোধ ও পানি নিষ্কাশনই এ প্রকল্পের কাজ।

কিন্তু পানি নিষ্কাশনের অভাবে হাওড়বেষ্টিত জেলা সদর ও রাজনগর উপজেলার ১১ ইউনিয়নের ২৫ হাজার মানুষ এখন পানিবন্দি অবস্থায় বসবাস করছেন। যাতায়াতের ক্ষেত্রেও দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

আর দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় প্রকল্প এলাকার কৃষিজমি কচুরিপানা ও ঘাসে ছেয়ে গেছে। এতে ১১ হাজার হেক্টর কৃষি জমিতে রোপন আমন ধানের চাষাবাদ করা সম্ভব হচ্ছে না।

কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড গত কয়েক বছর ধরে নানা অজুহাতে সেচ না দেয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সমস্যা সমাধানে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণে করবেন এমনটাই প্রত্যাশা হাওরবাসীর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ