সাভারের বিরুলিয়ায় তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের মৃতদেহ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাশিমপুর থেকে ট্রলারে করে ২৫ থেকে ৩০ জন বিরুলিয়া এলাকায় পিকনিকে আসে। এ সময় মিনহাজ নামের এক কিশোর তুরাগ নদে গোসল করতে নেমে প্রবল স্রোতে ভেসে যায়। তাকে উদ্ধার করতে মিজানুর রহমান নদীতে নামলে এক সময় তিনিও তলিয়ে যান।
তাদের উদ্ধারে রাত ৮টা পর্যন্ত উদ্ধারকাজ চালায় ডুবুরিদল। পরে সকালে স্থানীয়রা নদীতে ২ জনের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। সকাল সাড়ে ৮টার দিকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: