চট্টগ্রামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ দুইজন দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। তবে তাদের অপহরণ করা হয়েছে নাকি তারা নিজ থেকেই নিখোঁজ হয়েছেন এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি তাদের পরিবার ও আইনশৃঙ্খলাবাহিনী।
বুধবার এ ব্যাপারে খুলশী থানায় একটি জিডি করেছেন আকিবের ভগ্নিপতি এসএম আবুল মঞ্জুর।
নিখোঁজ দুইজন হলেন: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. জুনায়েদ হোসেন আকিব ও তার গাড়িচালক মোস্তফা। বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে পিতার মৃত্যুর কারণে চট্টগ্রামে চলে যান তিনি।
সোমবার দুপুরে আকিব তার প্রাইভেটকার নিয়ে আগ্রাবাদ থেকে কুসুমবাগ আবাসিক এলাকায় যাচ্ছিলেন। নগরীর ওয়াসা মোড়ে এক বন্ধুকে নামিয়ে দেয়ার পর আকিব ও তার গাড়িচালকের আর কোন খোঁজ পাওয়া যায়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: