জেলার খবর

নড়াইলে পুলিশের সঙ্গে আ’লীগের সংঘর্ষ, আহত ১৫

নড়াইল
নড়াইল

নড়াইলের লোহগড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীদের সঙ্গে বুধবার পুলিশের সংঘর্ষ। এতে ৫ পুলিশসহ আহত ১৫ জন।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার রাত ৮টার দিকে পৌরসভার কচুবাড়িয়া এলাকায় উজ্জ্বল নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে এলাকাবাসী। এলাকাবাসীর ধারণা উজ্জ্বল নামের এক সন্ত্রাসী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরিফুল ইসলামের সমর্থক। এ সময় আরেক বিদ্রোহী প্রার্থী আশরাফুলের সমর্থকরা শরিফুলের ওপর চড়াও হলে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ শরিফুলকে নিরাপদে পৌঁছে দেয়।

পরে রাত সাড়ে ৯টার দিকে আশরাফুলের সমর্থকেরা অপর প্রার্থী শরিফুলের ভাই মনিরুলকে থানার সামনে মারধর করে। এ সময় উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আশরাফুলের সমর্থক কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান লোকজন নিয়ে লোহাগড়া থানায় প্রবেশ করে পুলিশকে গালাগাল করতে থাকে।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ