জেলার খবর

খাবারের অভাবে দুর্বল হয়ে পড়েছে ভারতীয় হাতিটি

খাদ্য অভাবে দুর্বল হয়ে পড়েছে হাতিটি
খাদ্য অভাবে দুর্বল হয়ে পড়েছে হাতিটি

জামালপুর সদর থেকে ৪০ কিলোমিটার দূরে সরিষাবাড়ি উপজেলার সোনারকান্দা এলাকার বন্যার পানিতে ডুবে থাকা একটি পাটক্ষেতের মধ্যে হাতিটি দাঁড়িয়ে আছে আর সেখানে ভীড় করেছে কয়েক হাজার মানুষ।

এদিকে, হাতি উদ্ধারে ভারত থেকে আস তিন সদস্যের প্রতিনিধি দল জামালপুর পৌঁছেছেন।

তাদের সাথে কাজ করতে বাংলাদেশের বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের ১৭ সদস্যের একটি দল ট্রাঙ্কুলাইজিং গান, ওষুধ, ট্রলারসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে সেখানে রয়েছে।

বিশাল দেহের প্রাণীটি গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন চর এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

বাংলাদেশের বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের সাইদ হোসেন বলেন, হাতিটি দীর্ঘ এক মাসে কখনো খাবার পেয়েছে, কখনো পায়নি। পরিমাণ মত খাবার না পওয়ায় কিছুটা দুর্বল হয়ে পড়েছে হাতিটি।

শুরুতে হাতিটিকে চেতনা-নাশক প্রয়োগ করে সরিয়ে নেয়ার কথা ভাবা হচ্ছিল— কিন্তু পাঁচ টনেরও বেশি ওজনের হাতিটিকে অজ্ঞান করলে সেখান থেকে কিভাবে সরিয়ে নেয়া হবে সেটিও এখন চিন্তা করা হচ্ছে।

তিনি বলেন, ভারতীয় দলের সাথে আলাপ করে হাতি সরানোর চূড়ান্ত পরিকল্পনা ঠিক করা হবে। পানি থেকে শুকনো এলাকায় নিয়ে গিয়ে হাতিটিকে খাবার খাইয়ে অজ্ঞান করার পর ট্রাক কিংবা ক্রেন দিয়ে হাতিটিকে তুলে নিয়ে যেতে চাইছেন তারা।

এরপর হাতিটি ভারতে নেয়া হবে নাকি বাংলাদেশে রাখা হবে তার ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্তা নেয়া হবে।

বাংলাদেশের বন বিভাগের কর্মকর্তারা জানান, ব্রহ্মপুত্র ও যমুনা নদী সাঁতরে হাতিটি এসে গাইবান্ধার একটি চরে ওঠে। এরপর যমুনার তীরবর্তী এক চর থেকে আরেক চরে ঘুরে বেড়াতে শুরু করে হাতিটি।

এরপর জামালপুরের চাঞ্চল্য ঘুরে সে পৌঁছে যায় বগুড়ায় চরে। পরে আবারও জামালপুরের গিয়ে সর্বশেষ হাতিটি সরিষাবাড়ি এলাকায় রয়েছে বলে জানা যায়।

এদিকে, হাতিটি যেখানেই যাচ্ছে সেদিকেই ভিড় করছেন উৎসুক লোকজন। গণমাধ্যমের কর্মীরাও নিয়মিত হাতির গতিবিধির দিকে নজর রাখছেন। যখনই হাতিটি যেখানে গেছে সেখানে ছুটে যাচেছন সাংবাদিক ও আলোকচিত্রীরা।

ভারত থেকে বাংলাদেশে হাতি আসার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও আরও দু’বার এরকম হাতি আসার ঘটনা ঘটেছে। কিন্তু এভাবে দীর্ঘদিন ধরে একটি বুনো হাতি আটকে থাকার ঘটনা আগে দেখা যায়নি, বলছেন বন কর্মকর্তারা। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ