জেলার খবর

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শোলাকিয়া হামলাকারীসহ নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের ডাঙরি এলাকায় বৃহস্পতিবার বোমা হামলা ও গুলি করে জঙ্গি ছিনিয়ে নেয়ার চেষ্টার সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে।

নিহতদের একজন শোলাকিয়া পুলিশ হত্যা মামলার আসামি শফিউল ওরফে ডন, আরেকজন আবু মুকাতিল। এছাড়া এ ঘটনায় র‌্যাবের ৩ সদস্য ও আহত হয়েছেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ডাংরির বন্দ নামক স্থানের একটি পরিত্যক্ত ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি আধুনিক পিস্তল, দুটি চাপাতি, অবিস্ফোরিত একটি ককটেল ও নিবন্ধনবিহীন দুটি মোটরসাইকেল পড়ে আছে।

গত ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া আজিমুদ্দিন স্কুলের পাশে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলার ঘটনায় পুলিশের দুই সদস্য, এক নারী ও সন্ত্রাসীসহ চারজন নিহত হন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা করা হয় সন্দেহভাজন হামলাকারী শফিউলকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ