জেলার খবর

রাজবাড়ীতে পদ্মা নদীতে ট্রলার ডুবি, নিহত ৫, নিখোঁজ ২

রাজবাড়ী ট্রলার ডুবি
রাজবাড়ী ট্রলার ডুবি

রাজবাড়ীতে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে— এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২ জন।

শনিবার ভোরে ঘটনাস্থল থেকে নদীর দুই কিলোমিটার ভাটি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

নিহতরা হলেন- হালিমন বেগম (৫০), ফরিদা বেগম (৪০) ও মো. রাজু (০৪)। এছাড়া বেগম (২০), রাহুল (৬), হাসনা (৫) ও দুলাল (৩৬) নিখোঁজ রয়েছেন।

তাদের গ্রামের বাড়ি জেলার পাংশা থানার চর রামনগর এবং কালুখালী থানার আলেকদিয়া গ্রামে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ফকির, রাজবাড়ী ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ভোরে ঘটনাস্থল পদ্মা নদীতে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় হরিনবাড়ীয়া বাজার থেকে ২০-২২ জন যাত্রী নিয়ে পদ্মা নদী (বর্তমানে শুষ্ক মৌসুমে এ ধারাটি শুকিয়ে যায়) দিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি সাদারচর এলাকায় যাচ্ছিল।

বাজার এলাকায় ব্রিজের কাছে এলে প্রবল স্রোতের কারণে ডুবে যায় নৌকাটি। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন সাত যাত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ