জেলার খবর

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে এক ডাকাতের মৃত্যু

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মঙ্গলবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলমগীরের নামে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে উপজেলার চরমোহনা গ্রামে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশ দেখে ডাকাতরা গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে আলগীর নামে এক ডাকাত আহত হয়।

পরে, তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময়, চার পুলিশ সদস্যও আহত হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, ৩ রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। নিহত আলমগীরের নামে রায়পুর থানায় ৭টি ডাকাতি মামলা রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ